, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উপজেলা শাখার সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়নের দামনাশ বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে দামনাশ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক যুবদলের সভাপতি আল মামুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, আবদুস সালাম, আহসান হাবিব, ফিরোজুল ইসলাম রাজু, সবেক ছাত্র নেতা আনোয়ার পারভেজ, সাবেক ছাত্র নেতা রেজাউল ইসলাম।
এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা উজ্জ্বল হোসেন, আজাদ সরদার, রাশেদুল ইসলাম, জবান আলী, আবদুর রউফ, সভায় বক্তারা দলের একটি অংশকে কুচক্রী বলে আখ্যায়িত করে তাদের সর্তক করেন। দলের জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে বিএনপির জন্য কাজ করার আহ্বান জানান। এরপরও মিথ্যা তথ্য ছড়ালে সমীচীন জবাব দেওয়ার ঘোষণা দেন।
এসময় ডিএম জিয়াউর রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিল করে প্রকাশ্যে ইউনিয়নে এসে কমিটি গঠনের দাবি করেন। এর আগে বিগত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকের সঙ্গে একটি সরকারি অনুষ্ঠানে চেয়ারম্যান হাবিবুর রহমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ বলে প্রচার করা হয়।
গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, সিপিবি ও বিএনপির সমর্থক তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বিএনপির হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত সরকারের সময়ে পাঁচটি রাজনৈতিক মামলায় কারাভোগ করেন তিনি। পুলিশ ও আওয়ামী লীগের নেতা মামলাগুলোর বাদী।