সর্বশেষ সংবাদ :

বাঘার এক ইউনিয়নে একই রাতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িসহ তিন মাসে দশ বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় একই রাতে তালা ভেঙ্গে একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

 

এলাকার লোকজন জানান, শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামে রানা এন্টার প্রাইজ(পাট ও আম ব্যবসার গোডাউন) এবং বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবর আলী বাড়িতে পৃথক-পৃথক চুরির ঘটনা ঘটেছে । এ নিয়ে গত তিন মাসে বাউসা ইউনিয়নে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান মিলে প্রায় ১০টি চুরির ঘটনার ঘটলো।

এদিকে একের পর এসব চুরির ঘটনা নিয়ে জনমনে আতঙ্কে ছড়িয়ে পড়েছে । এলাকাবাসীরা বলছেন, এ সকল বিষয় প্রশাসনকে অবগত করা হলেও এখন পর্যন্ত তারা কোন ব্যবস্থা গ্রহন কিংবা চোর আটক করতে পারেননি। তাই চুরির সাথে সম্পৃক্তদের দৌরাত্ব ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তবে পুলিশের দাবি, অন্য এলাকায় চুরির সাথে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

রানা এন্টারপ্রাইজের স্বত্বধিকারী সোহেল রানা বলেন, শনিবার সকালে শ্রমিকরা গোডাউনে এসে দেখেন গোডাউনের অফিস কক্ষের তালা ভাঙা । খবর পেয়ে আমরা সেখানে যাই। গোডাউনের ভিতরে রাখা ১ লক্ষ ৫০ হাজার টাকা দামের একটি বড় ভুটভুটি ও নগদ প্রায় ৫০ হাজার টাকা চোররা চুরি করে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, গতকাল রাতে পাওনাদারদের টাকা দিয়ে রাত ১২ টার দিকে ট্রাকে আম বোঝায় করে বন্ধ করার পূর্বে ক্যাশবাক্সে নগদ প্রায় ৫০ হাজার টাকা রেখে ছিলাম। সেই টাকা সকালে এসে পাইনি।

এছাড়াও একই রাতে বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবরের বাড়িতে কে-বা কাহারা টয়লেটের ছাদ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির শোকেস ওয়ারড্রব কাপড়সহ জিনিসপত্র ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এতে তাঁর প্রায় দুই লক্ষ টাকার জিনিষ পত্র ক্ষতি সাধন হয়।স্থানীয় লোকজন জানান, আকবর আলী পরিবার নিয়ে ঢাকায় তার ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলেন। খবর পেয়ে শনিবার (২৮ জুন) দুপুরে বাড়ি আসে ক্ষতির পরিমান জানান। ।

বাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: জুন ২৮, ২০২৫ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ | Daily Sunshine