সর্বশেষ সংবাদ :

নওগাঁয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক লোকমান হোসেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ অন্যান্যরা। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবির সদস্যরা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: June 27, 2025 | সময়: 4:25 am | সুমন শেখ