বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
তাহেরপুর পৌর প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌরসভায় মা হারা এক বাক প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের ঘটনাটি ভাইরালের পর পরই স্থানীয়দের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখে দিয়েছে। স্থানীয় লোকজন ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টাপ ক্রাসিস (ওসিসি) তে ভর্তি করেছেন। শিশুটির অবস্থা আশংকা জনক বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টাপ ক্রাসিস (ওসিসি)’র কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন। ঘটনারস্থল পরিদর্শন করেছেন বাগমারা থানার পুলিশ।
এলাকাবাসী জানান, শিশুটি প্রতি দিনেই তাহেরপুর বাজারে ঘোরাফিরা করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় এলাকার লোকজন তাকে বেশ ভালই বাসে। সোমবার (২৩ জুন) তাহেরপুর হাটের দিন হওয়ায় সে বেশ সময় বাজারে অতিবাহিত করে। ছোট শিশুটিকে সন্ধ্যার পর কোন এক অমানুষ তাকে কোন কিছু দিয়ে তাহেরপুর ডিগ্রী কলেজের পার্শ্বে নিয়ে গিয়ে ধর্ষন করেন। ধর্ষনের কারনে শিশুটির গোপনাঙ্গ ফেটে রক্ত ঝরতে থাকে। এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে পাষন্ড অমানুষ তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
রাত এগারোটার দিকে এলাকার স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে ফিরার পথে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পায়। শিশুটির কাছে গিয়ে তারা দেখতে পায়, তার গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছে। তাদের চিৎকারে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে শিশুটির এমন অবস্থা দেখে তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। মা হারা অসহায় শিশুটির কেউ না থাকায় স্থানীয় লোকজন তার চিকিসার দায়দায়ীত্ব নিয়ে চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও তাহেরপুর বাজারের ব্যবসায়ীরা অবিলম্বে ধর্ষনের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষনকারীকে সনাক্ত করতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। অল্প সময়ের মধ্যে প্রকৃত ধর্ষককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।এদিকে মঙ্গলবার সন্ধার আগে দুষিদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য স্থানীয়রা মানব বন্ধন করবেন বলে জানিয়েছেন । পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে।