, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার মোহনপুর, বাসুদেবপুর ও মহিশালবাড়ীসহ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযান চলাকালে উপজেলার জৈঠাবটতলা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল আলিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলার ছুটিপুকুর এলাকার মৃত আফসার আলীর ছেলে ইউসুফ আলী মোঃ ইউসুফ আলীকে (৫০) দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
একই মামলায় আরও যাদের কারাদণ্ড প্রদান করা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে ফিরোজ কবির (৩০), শ্রীমন্তপুর গ্রামের মৃত রমজানের ছেলে শামীম রেজা (৩৫), সারাংপুর পুলিশপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে সেলিনা বেগম (৫০), ছেলে শাহা আলম (৪০), আরুয়াপাড়া গ্রামের মৃত দুখী শেখের ছেলে মফিজ মফিজ (৬৫), পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মৃত রমনা ডোমের ছেলে মুকুল ডোম (৫০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১), ২১ ও ১৬ ধারা অনুসারে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীরও সচেতন ও সহায়তাপূর্ণ ভূমিকা আশা করা হয়।