, , ।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের ভূমিকা ‘শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা।
এসময় আরো ছিলেন সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-ই খুদা, কুড়িগ্রাম সমাজসেবা উপপরিচালক হুমায়ুন কবির, গ্রাম আদালতের জেলা ম্যানেজার ও পাওয়ার পয়েন্ট উপস্থাপক দৌলতুন নেছা ও সাংবাদিক এবং সরকারি-বেসরকারি ও বিভিন্ন এনজিও
কর্মীরা।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত বিশেষ ভুমিকা পালন করে চলছে।