সর্বশেষ সংবাদ :

রাণীনগরে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষের সময় পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে গঙ্গামারা ভিটা এলাকায় এই মূর্তিটি পাওয়া যায়।
খবর পেয়ে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে নিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
তিনি জানান, উপজেলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে গঙ্গামারা ভিটা এলাকায় কৃষক জীবন কুমার সরকারের জমিতে একজন শ্রমিক পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। হালচাষের সময় পাওয়ার টিলারের নিচের যন্ত্রাংশে বেশ উচ্চশব্দ শুনতে পায়। এ সময় ওই শ্রমিক পাওয়ার টিলার থামিয়ে মাটির নিচে মূর্তি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশের সহায়তায় বিকেলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মূর্তিটি পাথরের। যার দৈর্ঘ প্রায় সাড়ে ২১ ইঞ্চি, প্রস্ত সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন প্রায় ১৪ কেজি। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি জেলা প্রসাশকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রাণীনগর থানা পুলিশ।


প্রকাশিত: July 26, 2025 | সময়: 6:24 am | সুমন শেখ

আরও খবর