সর্বশেষ সংবাদ :

নাচোলে ময়লা ফেলে রাস্তা নষ্টের অভিযোগ

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সরকারী চাকুরী জীবির কান্ড হতবাক করার মতো। জনগনের চলাচলের রাস্তায় ময়লা ফেলে পরিবেশ দূষণ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছেন।
ভূক্তোভূগি নাদিরা বেম জানান, নাচোল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের গাছ পুকুর পাড়ার ভূক্তোভূগি অধিবাসীরা নাচোল কৃষি অফিসের স্টাফ আমিনুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমাদের দীর্ঘদিনে চলাচলের রাস্তার উপর হাঁস মুরগীর মূলমুত্র, আবর্জনা, উচ্ছিষ্ট খাদ্য ও পঁচা আম ফেলে পরিবেশ দুষিত করছে এবং জনসাধরনের চলাচলের পথ বন্ধ করার অপচেষ্টা করছে।
আমরা তাদের এগুলো ফেলতে বাধা প্রদান করলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান অব্যহত রেখেছে। তাই এলাকাবাসী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভূক্তভোগী নাদিরা বেগম ও এলাকাবাসী প্রতিকার পাবার আশায় আবেদন করেছেন।
এবিষয়ে আমিনুল ইসলাম জানান, ওই জায়গা আমার নিজস্ব ভোগদখলীয় জায়গা। আমার জায়গায় ময়লা আর্বজনা ফেলা হয়েছে। আমি জনগণের চলাচলের জন্য রাস্তা করার চেষ্টা করছি।


প্রকাশিত: June 17, 2025 | সময়: 3:23 am | সুমন শেখ

আরও খবর