সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় সেনা সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজন আটক

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার হাতিনাজা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সেনাসদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর ৪০ ইবির নেতৃত্বে বিশেষ অভিযানে দুইজকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো একই উপজেলার শিবপুর ভাড়রা গ্রামের আমসুলের ছেলে সুজন (৩২) ও হাতিনাজা গ্রামের মৃত সায়েমের ছেলে শাহিন আক্তার খোকন (৪১)। গত ১২ জুন রাতে উপজেলার হাতিনাজা ও শিবপুর ভাড়রা গ্রামে অভিযান কালে আটক হয় তারা। আটককৃতদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহীর পুুঠিয়া উপজেলার হাতিনাজা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার ৯ জুন দুপুরে বিএনপির নেতা রফিকুল ইসলাম ও রাজ্জাকের নেতৃত্বে দলবদ্ধ হয়ে হান্নানের বাড়িতে হামলা চালায় এবং ঘরে থাকা ফ্রিজ, টিভি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং টাকা, সোনার গহনা, লুট করে তারা। এরপর বাড়ির ভিতরে থাকা বাড়ীর সীমানা প্রাচীরের ওয়ালের সঙ্গে যুক্ত থাকা টিনের গোয়ালঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সেই আগুনে তাদের ঘরের টিন, ২টি ছাগল, ৫০ মণ পিয়াজ, ১০ মণ রসুন পুড়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ঘটানায় সেনা সদস্যের পিতা আব্দুল হান্নান বাদি হয়ে পুঠিয়া থানায় বিএনপির নেতা রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এছাড়াও ওই মামলায় আরোও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ওসি।


প্রকাশিত: June 13, 2025 | সময়: 4:34 am | সুমন শেখ

আরও খবর