বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় সৎ ভাই ছাদেক আলীকে (৪৫) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী কামালকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল উপজেলার আরিফপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। হত্যাকান্ডের পর থেকে কামাল আত্মগোপনে ছিলো। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গত ১৪ মে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের একটি আম বাগানে ছাদেক আলীর লাশ পাওয়া যায়। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক কলোহের জের ধরে ১৩ মে রাতে ছাদেক আলীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ আমবাগানে ফেলে রেখে যায়। কামাল ও ছাদেক সৎভাই।
ঘটনার পর ছাদেকের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে জড়িত আসামীকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় জেলার গোদাগাড়ীর পলাশবাড়ী থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। পরে থাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়।