সর্বশেষ সংবাদ :

পবায় বিএনপি নেতা রায়হানের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির আহবায়ক মো. আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আসলাম আলী। বিএনপি নেতা মো. ইনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. লুৎফার রহমান। উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: June 11, 2025 | সময়: 2:33 am | সুমন শেখ