সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ডায়রিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টিম, এক জনের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ক্রমবর্ধমান ভাবে ডায়রিয়া পরিস্থিতির অবনতি হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে ঈশ্বরদীতে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছেন তদন্ত কমিটি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরীন স্বাক্ষরিত পত্রে পাবনার সিভিল সার্জনকে এ নির্দেশ প্রদান করা হয়। এতে সোমবার থেকেই তদন্ত কমিটিকে সংশি¬ষ্ট ডায়রিয়া এলাকায় গমন, পরিদর্শন ও তদন্তের জন্য নির্দেশনা হয়েছে।
ছয় সদস্যের এই কমিটিতে টিম লিডার করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চিকিৎসক এ এইচ এম মোস্তফা কামাল। অন্য সদস্যরা হলেন টেকনিক্যাল অফিসার ডাক্তার শরিফ উদ্দিন হাসনাত, চাঁদপুর উত্তর মতলব ষাটনল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা ফাইজা, খাগড়াছড়ি চেঙ্গির সহকারী সার্জন ডাক্তার রাজেশ দেব, আইইডিসিআর-এর মেডিকেল টেকনোলজিস্ট সোহেল রানা এবং ল্যাব এটেনডেন্ট সজিবুল ইসলাম। ঢাকা থেকে ইমেইল বার্তায় এই নির্দেশনা পাঠানো হয়। একই চিঠিতে নাটোরের সিভিল সার্জনকেও অভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এইমাত্র নির্দেশনা এসেছে এবং বিকেল থেকেই তারা কাজ শুরু করেছেন। কমিটি প্রথমেই ঈশ্বরদী ইপিজেড পরিদর্শন করবেন।
এদিকে গত মঙ্গলবার পর্যন্ত উপজেলার ডায়রিয়া পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে ডায়রিয়ার চিকিৎসা গ্রহণের বাড়িতে ফিরে এক ইপিজেড এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়ন তিলিকপুরে তার গ্রামের বাড়িতে মৃত্যু হয়। নাম লিপি খাতুন (২৫)। তিনি ঈশ্বরদী ইপিজেডে একটি কারখানা শ্রমিক ছিলেন। এর আগে ডায়রিয়া আক্রান্তের পরপরই তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হলে রোববার বিকালে বাড়ি ফিরে যান এবং রোববার রাতেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সূত্র জানায়, ডায়রিয়া পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতলে ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এদের অধিকাংশই ঈশ্বরদী ইপিজেডের নারী শ্রমিক। তারা ইপিজেড কারখানার পানি খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঈশ্বরদী ছাড়াও ডায়রিয়ার রোগীরা পার্শ্ববর্তী নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এ চিকিৎসা নিয়েছেন।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি সরেজমিনে তদন্ত করেছেন এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন।


প্রকাশিত: June 4, 2025 | সময়: 3:51 am | সুমন শেখ