, , ।
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রবিবার বেলা সাড়ে টায় নগরীর ভদ্রা মোড়ে একটি রেস্তোরাঁয় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক এম.পি মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল সভাপতি জয়নাল আবেদীন। পরিচালনায় ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অসহায় গরীব- দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়।