সর্বশেষ সংবাদ :

মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের শোক মেসার্স সঞ্চিতা পত্রিকার এজেন্ট প্রফেসর নজরুল ইসলামের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি: মেসার্স সঞ্চিতা পত্রিকার এজেন্ট প্রফেসর নজরুল ইসলাম তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৭টার সময় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন সহ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সকল সংবাদপত্র শ্রমিকবৃন্দ।
প্রফেসর নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত পত্রিকা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বেশ কয়েক মাস ধরে তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনাসহ তার শোক সত্বপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


প্রকাশিত: June 2, 2025 | সময়: 4:25 am | সুমন শেখ

আরও খবর