সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০২৫ পালিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন ও রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইয়োগা হলো দেহ ও মনের মধ্যে একটা আত্নীক সম্পর্ক। মন এবং আত্মার সমন্বয় সাধন করে ইয়োগা। ইয়োগা বা যোগব্যায়ামের অসংখ্য উপকারিতা রয়েছে যা দৈনন্দিন জীবন এবং সামগ্রিক সুস্থতাকে গভীরভাবে উন্নত করে। এছাড়াও বক্তারা ইয়োগার বিভিন্ন উপকারী দিক সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে ভারত ও বাংলাদের মধ্যে ইয়োগা ব্যায়ামের সাদৃশ্য সম্পর্কে আলোচনা ও কিছু যোগ আসনে দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেন আক্তার, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাসুদুর রহমান রিংকু, ইয়োগা হলের ব্যবস্থাপনা পরিচালক আফসানা বেগম প্রমুখ।


প্রকাশিত: May 31, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ