সর্বশেষ সংবাদ :

কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে মোহনীয় প্রকৃতি

ওমর ফারুক, আত্রাই: গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন প্রকৃতি ক্লান্ত, ঠিক তখনই নওগাঁর আত্রাই উপজেলার পথ-প্রান্তর রক্তিম কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মোহনীয় হয়ে উঠেছে। সবুজের সমারোহে লাল ফুলের মেলা দেখে প্রকৃতিপ্রেমীদের মনে জাগছে আনন্দ। ফাল্গুন-চৈত্রে শিমুল-পলাশের পর এখন প্রকৃতির রঙতুলিতে নতুন আভা এনেছে কৃষ্ণচূড়া।
আত্রাই সদর উপজেলার রাস্তার দু’ধার, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও বাড়ির আঙিনায় কৃষ্ণচূড়ার আগুনরাঙা ফুল প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলেছে।
স্থানীয় বাসিন্দা রুনা লায়লা বলেন, ‘কৃষ্ণচূড়ার ফুল দেখলে মন স্বস্তি পায়। গরমের রুক্ষতায় এই গাছ আমাদের একটু প্রশান্তি দেয়।’
উপজেলা কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার বলেন, ‘কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ছায়াদানকারী গাছ হিসেবেও গুরুত্বপূর্ণ।’ প্রতি বছরের মতো এবারও এর মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পথচারীরা ভিড় করছেন গাছের নিচে।


প্রকাশিত: May 31, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ

আরও খবর