সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ৬৮০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ৬৮০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিটিআই স্কুলে প্রাথমিক বিদ্যালয় সমুহের কাব স্কাউট সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশ স্কাউস রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় নওগাঁ জেলা এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পিটিআই এর সুপারিনটেনডেন্ট মিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি ফজলুল হক খান। আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিকেশন) এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক মাহিদুর রহমান, ৬৮০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার সলেহ্ আহম্মদ।


প্রকাশিত: May 31, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ