সর্বশেষ সংবাদ :

বায়ায় চলতি পেলডার গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ের সামনে চলতি একটি পেলডার গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে চলতি অবস্থায় এ আগুনের ঘটনা ঘটে। গাড়িতে আগুন ধরে গেলে গাড়ির ড্রাইভার তৎক্ষণাৎ বের হয়ে আসে এবং আহত অবস্থায় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানায় আহত ড্রাইভারটির শরীরের কিছু অংশ আগুনে ঝলসে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি এলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়। আহত ড্রাইভার রাজশাহী জেলার বাঘা থানার মিরগঞ্জ গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক ছেলে মোঃ রিপন আলী(৩০)।


প্রকাশিত: May 31, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ