সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি মেলার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ৩’দিনব্যাপী ভুমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
মেলায় ভুমি সেবা নিতে আসা গ্রহীতাদের উদ্দেশ্যে এসি ল্যান্ড বলেন, আপনাদের কর নিয়মিত পরিশোধ করবেন। নিজের কাজ নিজেই অফিসে এসে করবেন নিজে বুঝতে সমস্যা হলে অফিসের সহায়তা নিবেন বলেও পরামর্শ দেন তিনি। পরে ভূমি অফিস চত্ত্বরে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভূমি অফিসের সিনিয়র নাজির কোরবান আলী, নাজির মোঃ মেহেদী হাসান, বালিঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহান নুর ইসলাম, কুসুম্বার জি এম গোলাম আজম, আওলাইয়ের এম এম হান্নান, আটাপুরের মোহসিনা আকতার, মোহাম্মদপুরের তারিকুল ইসলাম, ধরঞ্জীর রেজা আারেফীন, বাগজানার আব্দুল্লাহ হিস সায়াদ ও আয়মা রসুলপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শামসুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: May 30, 2025 | সময়: 4:07 am | সুমন শেখ

আরও খবর