সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে উদযাপিত হবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫। জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আড়ম্বরপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে ওইদিন সকাল নয়টায় আরএমপি’র সদর দপ্তর প্রাঙ্গণ হতে একটি জাঁকজমকপূর্ণ র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসের প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।


প্রকাশিত: May 28, 2025 | সময়: 4:16 am | সুমন শেখ