সর্বশেষ সংবাদ :

পবায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে চ্যাম্পিয়ন হয় হরিপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয় চ্যাম্পিয়ন দলের উম্মে সালমা। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।
পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সদস্য সরকার দুলাল মাহবুব, রহিমা বেগম ও রেহেনা বেগম। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা, একাডেমিক সুপারভাইজার আয়শা নাজনীন, সহকারি পোগ্রামার ইসমত আরা খাতুন ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লাইলা।


প্রকাশিত: May 27, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ