, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘার পদ্মা নদীর লক্ষীনগর বালু মহাল থেকে ইজারা ছাড়াই বালু উত্তোলন শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন ইজারার সাথে সংশ্লিষ্টরা । গত ২১ মে ২০২৫ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার অনলাইন পোর্টাল ও ২২ তারিখ প্রিন্টে- এই সংবাটি ছাপা হয়।
এই সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মুলত বালির ইজারা প্রদান করা হয়। এ মর্শে আমের কাছে একটি পরিপত্র আশে। কিন্তু সেটি আমি এখনো পাইনি। স্থানীয় কিছু লোকজন বালু তুলছে এমনটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ননেয়া হবে।
তবে প্রতিবাদ লিপিতে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যে তারিখে সংবাদটি অনলাইনে প্রকাশিত হয় ঠিক সেই দিনই জেলা প্রশাসক মহাদ্বয়ের নিকট থেকে একটি চিঠি (পরিপত্র)আসে নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার এর কার্যালয়ে। যা পর দিন ২২ মে বৃহস্পতিবার গ্রহন করেন তিনি।অত:পর সেইদিনই বালি তোলার অনুমতি পাওয়া যায়।
এ বিষয়ে সোমবার ২৬ মে ২০২৫ এ জানতে চাওয়া হলে নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকায় তাঁর মোবাইল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সাবিহা সুলতানা ডলি।
প্রতিবাদে আরো বলা হয়েছে, অনুমতি পাওয়ার আগে কোন বালু উত্তোলন হয়নি। একটি স্বার্থনেশী মহল আমাদের মান ক্ষুন্ন করার মানসে প্রতিবেদককে ভুল তথ্য উপস্থাপন করে এই সংবাদটি প্রকাশ করিয়েছেন। আমরা এই সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সানশাইন /নুরুজ্জামান /