সর্বশেষ সংবাদ :

বৃহস্পতিবার শুরু হচ্ছে অনলাইনে ট্রেনের অগ্রীম টিকেট 

সানশাইন  ডেস্ক :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভ্রমণ নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে৷ যারা আগামী ৩১ মে ভ্রমণ করতে চান তাদের আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) টিকিট কিনতে হবে। ঈদযাত্রার সব টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনে। এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুন ভ্রমণের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট পাওয়া যাবে ২৭ মে।

ঈদের দিন চলবে যেসব ট্রেন
ঈদ পরবর্তী ফিরতিযাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ৩০ মে। এছাড়া ১০ জুনের ফিরতিযাত্রার টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৫ জুন৷

যাত্রীদের টিকিট কেনার সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

সানশাইন / শামি


প্রকাশিত: মে ২১, ২০২৫ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর