সর্বশেষ সংবাদ :

প্রধান উপদেষ্টা একটা গাইড লাইন ঘোষণা করেছে, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলছেন, আওয়ামী লীগের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন স্থগিত করেছে এটা খানিকটা সঠিক আবার খানিকটা সঠিক না। সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। সরকারের ওই আদেশের বলে আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশন, নিবন্ধনটা স্থগিত করেছি। আর সঙ্গতভাবেই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে, সেটা যদি উইথড্র না হয়, স্থগিতাদেশ বাতিল যদি না হয়, তাহলে সে দল নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নির্বাচনের সিস্টেমটা হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা, যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যে দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে। আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। নির্বাচন যখন হবে তখন থাকবে কিনা। এটা তো আমরা বলতে পারি না। স্থগিত মানে স্থগিত। যে কোন সময় এটা উইথড্র হতে পারে। উইথড্র হলে তারা আবার আসতে পারবে। এর বাইতে তো আমাদের কিছু বলার নাই।
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব হচ্ছে- সুষ্ঠ নির্বাচন করা। আমরা সারাবছর ভরে এটার প্রস্তুতি নিয়ে থাকি। যেহেতু প্রধান উপদেষ্টা একটা গাইড লাইন ঘোষণা করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জুনে মধ্যে। সঙ্গতভাবেই আমরা তো নির্বাচনকারী সংস্থা। তাই আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রশ্ন তিনি বলেন, রাজনীতিক দলের একটা ঐক্যমতের বিষয় আছে। রাজনীতিক দল যারা আমাদের প্রধান অংশিজন। তারা যদি এই ব্যাপারে তাদের মন্তব্য প্রকাশ করবে সেই ভাবে আমরা কাজ কবর।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।


প্রকাশিত: মে ২০, ২০২৫ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর