সর্বশেষ সংবাদ :

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজনে বাইকের ধাক্কা, দুই ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর চকপাড়ার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের পিয়াসুর রহমান পিয়াস (১৭)। নিহত দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে ফ্লাইওয়ার দিয়ে দুইজন মেহেরচন্ডির দিক থেকে অক্ট্রোর মোড়ের দিকে যাচ্ছিল। গাড়িটি দ্রুত গতিতে ফ্লাইওভার থেকে নামছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওয়ারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পাড়ে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুজনে আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রকাশিত: May 18, 2025 | সময়: 4:15 am | সুমন শেখ