, , ।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার সকালে নওহাটা কলেজ মোড়ে এই অবস্থা কর্মসূচি শেষে প্রধান অতিথি জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শিমুল, যুগ্ম আহ্বায়ক, মবিন, শাম্মিল, ইমরুল, মেহেদী, আশাদুল, রাজনসহ নওহাটা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্য হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি করেন বক্তারা।