সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা খলিলকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)- এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা খলিলকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধার হাতে ঋণের চেক তুলে দেন এবং তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব।
তাদের স্বাবলম্বী করতে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও যোগ করেন, ‘এটি মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ।’
ঋণ প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা খলিল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: May 15, 2025 | সময়: 4:07 am | সুমন শেখ