সর্বশেষ সংবাদ :

রাস্তা দখল করে সীমানা প্রাচীর, ভোগন্তিতে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ৯নং ওয়ার্ড দরগাপাড়ায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর দেয়ার অভিযোগ উঠেছে নাজমা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। নাজমা খাতুন ওই এলাকার মির্জা আলী শাহীন শাহ সোভার স্ত্রী।
স্থানীয়রা জানান, নাজমা খাতুন তার বাড়ির সীমানা প্রাচীর রাস্তার জায়গা দখল করতে যাচ্ছে। এতে করে ওই রাস্তা দিয়ে প্রাইভেট কারও যেতে পারে না। শুধু তাই না, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না। এতে করে এলাকাবাসী বিপদে পড়েছে।
এলাকাবাসী আরো জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আরডিএ কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্ধারণের নির্দেশ দিলেও তারা সে নির্দেশ অমান্য করে বাড়ি নির্মানের কার্যক্রম শুরু করেছে। এলাকাবাসীর চলাচলের সুবিধায় বিষয়টি গুরুত্বের সঙ্গ বিবেচনা করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।


প্রকাশিত: May 12, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ

আরও খবর