, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: শুধু বাগমারা নয়। জেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। কোথাও কোন ব্যত্যয় ঘটলে সঙ্গে সঙ্গে তা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে। আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকরাও তথ্য দিয়ে আমাদের পাশে রয়েছেন।
বৃহস্পতিবার বাগমারার বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজশাহীর জেলা প্রশাসক তার প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন। পরে তিনি বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা করেন। এডিপির অব্যায়িত রাজস্ব আয় থেকে বাইসাইকেল গুলো বিতরণ করা হয়েছে বলে উপজেলা এলজিইডির দপ্তর থেকে জানা গেছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় তিনি বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মাঝে ৪০টি বাইসাইকেল বিতরণ করেন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে মূলত ২০২৩-২৪ অর্থবছর এবং ২০২৪-২৫ অর্থবছরে অব্যায়িত রাজস্ব অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনায় উদ্বুদ্ধ করা এবং তাদের যাতায়াতের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
বাইসাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা এলজিইডি প্রোকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে দুপুরে জেলা প্রশাসক আফিয়া আক্তার বাগমারা থানা পরিদর্শনে যান। সেখানে থানায় কর্মরত কর্মকর্তা, পুলিশ সদস্যের সাথে কথা বলেন। এছাড়া তিনি থানার অস্ত্রাগার, মালখানাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বেলা সাড়ে তিনটাই তিনি উপজেলার গনিপুর ইউয়িনের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে সরকারী ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে বাগমারা ত্যাগ করেন।