, , ।
স্টাফ রিপোর্টার: বুধবার অংশু রেস্টুরেন্ট গনকপাড়া মোড়, রাজশাহীতে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইবিডব্লিউএফ বোয়ালিয়া থানা, রাজশাহী মহানগরীর উদ্দ্যোগে ব্যবসায়ী সম্মেলন ২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর রাজশাহী জোন পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরী শাখার সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স। আরো উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর অন্যতম উপদেষ্টা মোঃ জসিমউদ্দিন সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সেক্রেটারি মোঃ আঃ হান্নান। এছাড়াও আইবিডব্লিউএফ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি বোয়ালিয়া থানার ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ) সহ মোট ৩৫ সদস্যের কমিটি ঘোষনা করেন।