সর্বশেষ সংবাদ :

ঈদুল ফিতরের চেয়ে ছুটি বাড়লো ঈদুল আজহায়

সানশাইন  ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সভায় উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রেস সচিব। এদিকে সভা সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সে হিসেবে ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে ১৪ জুন শেষ হতে পারে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষ্যে পাঁচ দিন ছুটি ঘোষণা করেছিল সরকার। এর সঙ্গে যুক্ত হয় ৩ দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি।

সূত্র: ঢাকা পোস্ট

সানশাইন / শামি


প্রকাশিত: May 6, 2025 | সময়: 8:56 pm | Daily Sunshine

আরও খবর