, , ।
প্রেস বিজ্ঞপ্তি: ৩৬ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠণ রাজশাহী সিটি প্রেসক্লাবের সদস্যপদ উন্মুক্ত করা হয়েছে। এ কারণে নতুন সদস্য পদ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী সহ ফটো সাংবাদিক, ক্যামেরা পার্সন ও সরকার নিবন্ধিত অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীগণদের আবেদন করবার সুযোগ থাকবে। প্রতিদিন বিকাল ৫টা হতে রাত্রি ৮টা পর্যন্ত আগামী ২০ মে ২০২৫ এর মধ্যে সরাসরি ক্লাবে উপস্থিত হয়ে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে ০১৭১১-৩০৩০৬২ নম্বরে যোগাযোগ করুন।