, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাট ও পুঠিয়া উপজেলার সর্বস্তরের মানুষের প্রানের দাবি ঐতিহ্যবাহি চারঘাটের নন্দনগাছী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর। গত ১ যুগেরও বেশী সময় ধরে দুটি উপজেলার কয়েক লাখ মানুষ এ দাবি জানিয়ে রেল মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করে আসলেও মন গলেনি কারোর। গত ১৫টি বছর আওয়ামী শাষণ আমলে স্বৈরশাষক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছেও ধর্ণা ধরেও মন গলেনি শাহরিয়ার আলমের। দুটি উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি শুধু দাবিতে স্বীমাবদ্ধ ছিল।
তবে গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আশার আলো জাগাতে সাধারন মানুষের প্রাণের দাবির সঙ্গে একমত পোষণ করে ট্রেন থামানোর ব্যবস্থার আশ্বাস দেন উত্তরবঙ্গের সাহসি সন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
তারই প্রেক্ষিতে দুটি উপজেলার সর্বস্তরের জনতার আয়োজনে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে নন্দনগাছী স্ট্রেশনে মানবন্ধন কর্মসূচি পালন করেন আবু সাঈদ চাঁদ। এতে চারঘাট ও পুঠিয়া দুটি উপজেলা হাজার হাার মানুষ ট্রেন থামিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
এ সময় আবু সাঈদ চাঁদ বলেন, ঐতিহ্যবাহি নন্দনগাছী রেল স্ট্রেশনে আগে বিভিন্ন রুটের ট্রেন থামলেও রহস্য জনক ধরে গত ১ যুগের বেশী সময় ধরে এ স্টেশনে থামানো হয় না ট্রেন। এতে চরম কষ্টে দেশের অভ্যন্তরে যাতায়াত করতে হয় দুটি উপজেলার কয়েক লাখ মানুষকে। দুটি উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে ট্রেন থামানোর উদ্যোগ গ্রহণ করেনি কেউ।
তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নন্দনগাছী রেল স্ট্রেশনে ট্রেন থামানোর ব্যবস্থা গ্রহন না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এমনকি আগামী ৫ দিন পরে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই রুটে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে।
এসময় চাঁদ আরো বলেন, বিগত স্বৈরশাষক আওয়ামী লীগ ট্রেন লাইনের কোন উন্নয়ন ঘটাতে পারেনি। তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত সময় পার করেছেন। মানুষের প্রাণের দাবি তাদের কাছে শুধু দাবিতেই স্বীমাবদ্ধ ছিল।
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, যুগ্ম-সম্পাদক আবু সাঈদ হিরু, সারদা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, নিমপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সামাদ, নন্দনগাছী বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ নান্টু।