, , ।
স্টাফ রিপোর্টার: নগরীর আসাম কলোনি বৌ- বাজার এলাকায় ১৮ নংওয়ার্ড (দক্ষিণ) বিএনপি‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রীমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাহিজুলহক ফাহি’র সভাপতিত্বে কর্মী সভার শুরুতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড: বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, ভোট নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারে যারা আছেন, তারা স্বৈরাচার হাসিনা সরকারের মত ভোট নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা লক্ষ্য করছি, এই সরকার বিশেষ একটি দলকে ক্ষমতায় বসানোর পাঁয়তারা করছেন। আমরা এট াহতে দিব না। আপনারা প্রস্তুত থাকেন, দ্রুত নির্বাচনের জন্য। আমরা আবারো আন্দোলনের লক্ষ্যে রাজপথে নামবো। বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে বিএনপি’র সর্মথণ ছিল। ছাত্রদলের নেতাকর্মীরাও আন্দোলনের সম্পৃক্ত ছিলেন। আমাদের অনেক নেতাকর্মী ও রাজপথে জীবন দিয়েছিল।
এ সময় আরো বক্তব্য রাখেন কর্মী সম্মেলনের প্রধান বক্তা মহানগর বিএনপি‘র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মহানগর বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, চন্দ্রিমা থানা বিএনপি‘র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও কেন্দ্রীয় কমিটির কৃষক দলেরসহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু।