সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক কে বদলি জনিত কারণে রাজশাহীর পুঠিয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘ দুই বছর দশ মাস পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুঠিয়ার স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ তার দায়িত্ব পালনকালে বিভিন্ন মুহুর্তের স্মৃতিচারণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অফিসার্স ক্লাবের সেক্রেটারী বিএমডিএ এর প্রকৌশলী হানিফ শিকদার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন সহ অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য, দেবাশীষ বসাক রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলি হয়েছেন।


প্রকাশিত: May 3, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ