সর্বশেষ সংবাদ :

কাটাখালিতে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

ফায়সাল আহমেদ:

আজ সকালে ১০ টায় রাজশাহীর কাটাখালি পৌরসভায় ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আবু মোঃ সেলিম, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ জালাল উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন সরকার, মোঃ মাসুম আলী, অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আজিজুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সানশাইন/রাজ


প্রকাশিত: May 2, 2025 | সময়: 9:17 pm | Daily Sunshine