সর্বশেষ সংবাদ :

প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় পর এসএসসি এক পরীক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে প্রেমের সম্পর্ক প্রকাশ হয়ে পড়ায় জান্নাতুল ফেরদৌস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের খোর্দ্দ কাচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস ওই গ্রামে নানা আব্দুর রশিদের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তার পিতার বাড়ি কুমিল্লায় বলে জানিয়েছেন স্বজনরা। তিনি এবার বনপাড়া-কালিকাপুর কৃষি কারিগরী কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি রাজশাহী এলাকার এক যুবকের সাথে ফেসবুকের মাধ্যমে জান্নাতুল ফেরদৌসের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই দিন আগে ওই যুবক মেয়েটির সাথে তাদের বাড়ির পাশে দেখা করতে আসে। এ সময় তার স্বজনরা সহ প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে গালমন্দ করেন। এতে অভিমানে জান্নাতুল ফেরদৌস সোমবার দুপুর বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে ওড়না দিয়ে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নেন। পরে প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


প্রকাশিত: April 22, 2025 | সময়: 4:58 am | সুমন শেখ

আরও খবর