সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১, আহত ৩

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় এক সবজি ব্যবসায়ী নিহত ও পিতা-পুত্রসহ ৩ জন আহত হয়েছে। বুধবার সকালে মহাদেবপুর-সরাইগাছী পাকা সড়কের খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে সবজি ব্যবসায়ী সিরাজ মন্ডল ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিরাজ মন্ডল উপজেলার হাতুড় ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই ইউনিয়নের রাইপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র ছহির উদ্দীন (৬৮), তার পুত্র শামসুল হক (৪৫) ও খাজুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের পুত্র আব্দুল আজিজ। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


প্রকাশিত: April 17, 2025 | সময়: 5:02 am | সুমন শেখ