সর্বশেষ সংবাদ :

বাঘায় ভুট্টা ক্ষেতে চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের আসামী ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেতে চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের আসামী লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি দল যৌথভাবে আভিযান চালিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টায় ঢাকার আশুলিয়া থানার বলভদ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লতিফুল ইসলাম ওরেেফ গিয়াস (৩৩) রাজশাহীর বাঘা উপজেলার মুশিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১০ এপ্রিল বিকেল সোয়া ৫ টায় হত্যার শিকার রফিকুল ইসলাম (৩০) গবাদি পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্য চকরাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াস তার ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে আসামী আরো ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদার ভুট্টা খেতের কাছে গেলে আসামী হাসুয়া হাতে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর কিছুক্ষন পরে রফিকুল মৃত্যু বরণ করেন।

সানশাইন/নুরুজ্জামান/শামি


প্রকাশিত: April 16, 2025 | সময়: 9:20 pm | Daily Sunshine

আরও খবর