সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব আশরাফুল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে রোববার (১৩ এপ্রিল) নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপি সভাপতি মো. রাফিকুল ইসলাম রফিক। এসময় তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক হরিপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান চৌধুরী এবং সদস্য সচিব কালুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাদক আশরাফুল ইসলাম এর নাম ঘোষণা করেন।
হড়িপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. ইউসুফ আলী। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. আবু বাক্কার সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. গোলাম সোরয়ার স্বপন, যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, রাজশাহী জেলা শাখার সদস্য সচিব জাইদুর রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দিন প্রামানিক, উপদেষ্টা আমজাদ হোসেন, উপদেষ্টা বাবর সরকার প্রমুখ।


প্রকাশিত: April 14, 2025 | সময়: 3:52 am | সুমন শেখ