সর্বশেষ সংবাদ :

এসএসসি পরীক্ষার প্রথম দিনে এক হাজার ৬২২ জন অনুপস্থিত

স্টাফ রিপোর্টার: এসএসসি পরিক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ১ হাজার ৬২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ১ লক্ষ ৬১ হাজার ৫৭ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ১ হাজার ৬২২ জন শিক্ষার্থী আজ অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি মর্মে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। উল্লেখ্য যে, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২৬৯টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


প্রকাশিত: April 11, 2025 | সময়: 4:34 am | সুমন শেখ

আরও খবর