সর্বশেষ সংবাদ :

নওগাঁয় কৃষকদলের ঈদ পূর্ণমিলনী

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ জেলা কৃষকদলের ঈদ পূর্ণমিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ সদর অডিটোরিয়ামে জেলা কৃষকদলের আয়োজনে জেলা ও উপজেলা নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় আগত নেতা-কর্মীরা বলেন, আমরা বিগত সতের বছর ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করতে পারিনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমলে। এখন মুক্ত আকাশে আমরা সবাই একত্রিত হয়েছি। দলের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, জুলুম, লুটপাট করবেন না। আপনারা জানেন এর ফল আওয়ামী লীগ পেয়েছে। মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবো, এসময় নওগাঁ জেলা কৃষকদল আহবায়ক, মোমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও সদস্য সচিব, এটিএম ফিরোজ দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ (দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইউনুস সিকদার, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুলতান মামুনুর রশিদ মামুন, এসএম সাহিদুজ্জামান সোহান, একেএম নমিনুল হক ছানা প্রমুখ।


প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫ | সময়: ৩:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ