সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে ক্রিকেটে ৮১ রানে উপজেলা সাংবাদিক মহলের জয়

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট ক্লাব স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল ৩ টা ৩০ মিনিটে নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলা সাংবাদিক কল্যাণ সমতি ও শিবগঞ্জ উপজেলা সাংবাদিক মহলের মধ্যে ঈদ আনন্দ উৎসব উপলক্ষে প্রতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সাহাদাত হোসেন সবুজ ও দিপক দাসের পরিচালনায় নাচোল সাংবাদিক কল্যাণ সমিতির বিপক্ষে টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই শিবগঞ্জ উপজেলা সাংবাদিক মহল, ১০০ বলের খেলায় সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৫ রান, ১৩৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে নাচোল সাংবাদিক কল্যাণ সমিতি শেষ পর্যন্ত ৮.৩ ওভারের মধ্যে সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৪ রান এতে দাপুটে জয় পাই শিবগঞ্জ উপজেলা সাংবাদিক মহল।
খেলা শেষে দুই দলকে পুরষ্কার বিতরণ করা হয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কানসাট ক্লাব পরিচালনা পরিষদের সভাপতি শহিদুল হক হায়দারী শহিদ মিঞা, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবেদী,সহ ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান কার্তিক।


প্রকাশিত: April 4, 2025 | সময়: 2:48 am | সুমন শেখ