সর্বশেষ সংবাদ :

বিভিন্ন জায়গায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিভিন্ন সংগঠনের আয়োজনে রাজশাহী ও আশেপাশের জেলা ও উপজেলাগুলোতে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিভিন্ন জায়গায় এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সংস্থা গোদাগাড়ী: বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। সত্য প্রকাশের অঙ্গীকার শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সভাপিত সেলিম সানোয়ার পলাশের সভাপিত্বতে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সাধারণ সম্পাদক জামিল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম, রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন, গোদাগাড়ী ডাংপাড়া বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল শামীম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সহ সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক আশ্রাফুর আলম, সদস্য আশরাফবাবু, আবু তাহের, আব্দুল্লাহ সহ গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নানামুখী উন্নয়ন পরিকল্পনা এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম শরিফুল ইসলাম।
বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব: বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম মিঠুন, দৈনিক যুগান্তরের সাব-এডিটর এমদাদুল হক, উপজেলা যুবদলের সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, জেলা আইনজীবি সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মখলেছুর রহমান মিলন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সদস্য সচিব গাজী জালাল উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সামিউল হক। অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, আইনজীবি, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অংশ নেন।
রাণীনগর বিএনপি: নওগাঁর রাণীনগরে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল-ফারুক জেমস, সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ আলী মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর ভাবিচা বিএনপি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভাবিচা ইউপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, কৃষকদলের সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল মতিন সোনার, নিয়ামতপুর উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান ভুট্টু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জি এম কাউসার রতন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, ভাবিচা ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, ভাবিচা ইউপির ৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল আলিম।
গোদাগাড়ী বিএনপি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মরহুম ব্যারিস্টার আমিনুল হকের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি গোদাগাড়ী পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আ.ফ.জি বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সংকটকালীন সময়ে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে বিএনপি আরও গতিশীল হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া রুলু। পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, বিএনপি নেতে আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক মেয়র আনোয়ারুল হক চৌধুরী ও নওশাদ আলী। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।
বানেশ্বর জামায়াত: রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিকদের সম্মানার্থে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কার্যালয় বানেশ্বরে শুক্রবার বিকেলে দলের পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রঞ্জুর সঞ্চালনা ও আমির মাও. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজশাহী জেলা জামায়াত ও রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন জামায়াত রাজশাহী জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম সহ সাংবাদিক আরিফ শাদাত, মোহাম্মদ আলী, ইউনুছ আহম্মেদ শিশির সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 29, 2025 | সময়: 3:15 am | সুমন শেখ

আরও খবর