বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর মহানগরীর দাওয়াতুল ইসলাম শিশু সদন এতিমখানায় বহস্পতিবার ইফতার মাহফিল ও এতিম শিশুদের জন্য ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করেছে বিএনসিসি ফোরাম।
প্রধান অতিথি ছিলেন, সাবেক ৩৫ মহাস্থান ব্যাটালিয়ন কমান্ডার ডঃ শেখ মোহাম্মদ রবিউল করিম।
বিশেষ অতিথি ছিলেন, ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান, ৩১মহাস্থান ব্যাটালিয়ন কমান্ডার। মোঃ আমিনুল ইসলাম, পিইউও রাজশাহী কলেজ, মোঃ এনামুল হক, পিইউও নবাবগঞ্জ সরকারি কলেজ।
এছাড়াও এতে অংশগ্রহণ করেন বিএনসিসি ফোরামের সদস্যবৃন্দ এবং দাওয়াতুল ইসলাম শিশু সদন এতিমখানার ২৫ জন এতিম শিশু এবং অনুষ্ঠানে এতিম শিশুদের জন্য বিশেষভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা ঈদ আনন্দে সামিল হতে পারে। ঈদ উপলক্ষে এতিম শিশুদের মধ্যে পোশাক এবং প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে সবাই একত্রিত হয়ে বিশেষ মোনাজাত করেন যাতে সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসুক।
আয়োজক হিসেবে সংগঠনের পক্ষ থেকে ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান বলেন “এটি আমাদের একটি স্বল্প প্রচেষ্টা, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া এবং বিশেষভাবে এতিম শিশুদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ একে অপরের সহায়তায় নিহিত।
এছাড়াও প্রধান অতিথি ডঃ শেখ মোহাম্মদ রবিউল করিম বলেন, আমরা আশা করি, আমাদের এই আয়োজন থেকে সমাজে আরও বেশি সংহতি এবং সাহায্যের মনোভাব বৃদ্ধি পাবে। ঈদ আমাদের এক হয়ে থাকার, একে অপরকে সাহায্য করার এবং মানবতার জন্য কাজ করার বার্তা দেয়। পরিশেষে বিএনসিসি ফোরাম এর পক্ষ থেকে মোঃ সোনাজুল ইসলাম নাঈম বলেন এই অনুষ্ঠানের সফলতা সম্ভব হয়েছে আমাদের বিএনসিসি ফোরাম এর সদস্য দের অনুদান ও সমর্থনের কারণে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
সানশাইন /শামি