বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খানের অবৈধ অবসর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয় এক স্মারকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খানের অবসর আদেশ দেয়। এই আদেশের প্রতিবাদে ও অবৈধ আদেশ বাতিল করে তাকে পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন শ্রমিক দলের অধিভূক্ত বিএমডিএ’র ট্রেড ইউনিয়নের সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, কৃষক প্রতিনিধি আব্দুর রশিদ।
বক্তারা অনতিবিলম্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খানের পুনর্বহালের দাবি করেন। তারা বলেন এখনো ফ্যাসিস্ট সরকারের কিছু মানুষ তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারই এক জ্বলন্ত নমুনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খানের এই অবসর আদেশ।