সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর পবা ও নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া গোদাগাড়ী উপজেলায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিটি প্রেসক্লাব: রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর গণকপাড়াস্থ্য একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু ও রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকিসহ রাজশাহী সিটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিক স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেইসাথে সাংরাদিকরা কোন সমস্যায় পড়লে সবাইকে একসাথে এগিয়ে আশার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন।
জামায়াতে নেতা আবুল কালাম আজাদ: রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, রমজানের শিক্ষা ও আল্লাহ ভীতির চেতনা লালন করতে হবে। সঠিক নীতি-নৈতিকতা মেনে চললে সমাজে দুর্নীতি ও অনিয়ম থাকবে না। জামায়াতে ইসলাম অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে সততা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে দেশ পরিচালনায়ও তা প্রতিফলিত হবে। শনিবার বিকেলে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধের চর্চা অপরিহার্য। আমাদের সবাইকে সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে সত্য-নীতির পথে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সমাজে কোরআনের বিধান চালু করতে হবে। এসময় উপস্থিত বক্তারা রমজানের তাৎপর্য, ইসলামী জীবনধারার গুরুত্ব এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ইসলামের মূল শিক্ষা হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা, যা বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। হুজরীপাড়া ইউনিয়ন আমির রাসেল রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, কর্ণহার থানা আমির অধ্যাপক মো. আব্দুর রহিম, সাংবাদিক ও সমাজ সেবক মেসেবাহউল আলম দিনার, রাজশাহী মহানগরী শুরা সদস্য বাবর আলী লিটন। এসময় কর্ণহার থানা ছাত্র শিবিরের সভাপতি মো. মোস্তাকিম এর সঞ্চলনায় উক্ত সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণহার থানা নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, অফিস সেক্রেটারি মো. মিনারুল ইসলাম, যুব সেক্রেটারি ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান, ছাত্র শিবির মহানগরী বাইতুলমাল সম্পাদক জহির রায়হান, মো. মাহাবুবুর রশিদ, মো. শফিকুল ইসলাম ভুট্টু, দর্শনপাড়া ইউনিয়ন সভাপতি মো. মোরশেদ আলী প্রমুখ।
রাজপাড়া বিএনপি: বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর রাজপাড়া থানায় দোয়া ও ইফতার মাহফিল এবং কর্মী সম্মেলন করেছে রাজপাড়া বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা ও মামুন ওর রশীদ। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
গোদাগাড়ী: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের রুহের মাগফেরাত কামনা করে গতকাল শনিবার বিকেলে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে গোদাগাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসিবুর রহমানের সঞ্চালনায়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিবুর রহমান গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম শাওয়াল গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি,বিশেষ অতিথি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে প্রধান অতিথি শাওয়াল বলেন, আওয়ামী স্বৈরাচারের পতনের পর অন্তর্বতী সরকারের প্রতি দেশের মানুষ আস্থা রেখেছেএকটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য। তাই দ্রুত সময়ে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সব রাষ্ট্রীয় কাঠামো সংষ্কার করবে। তিনি আরো বলেন,ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম বাবু সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কৃষক দল নেতা আব্দুল হান্নান, তাইজুর রহমান সেলি সহ-সভাপতি উপজেলা বিএনপি, নুরুদ্দিন বাবু সদস্য সচিব উপজেলা যুবদল,যুবদল নেতা জুয়েল, নূরে আলম,ছাত্রদল নেতা তহিদুল, রানা, রুবেল প্রমুখ।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক ও পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, সাবেক উপজেলা আমীর অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জিয়াউর রহমান জুয়েল ও বনপাড়া পৌর আমীর মীর মহিউদ্দিন।
সুকর্ণা গ্রুপ: রাজশাহী মহানগরীর স্বনামধন্য প্রতিষ্ঠান সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর রয়েল রাজ হোটেলে প্রতি বছরের ন্যায় এবারো জমকালো আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে সুকর্ণা ডেভেলপার-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক শামীমুল ইসলাম মুনের পরিচালনায় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সুকর্ণা ডেভেলপার-এর পরিচালক আব্দুল মান্নাফ, খন্দকার ইশতিয়াক আহমেদ, ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলাম, কবীর হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারিরা। ইফতারের পূর্বে দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৯৮ সালে হোটেল সুকর্ণা ইন্টান্যাশনাল দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমান এই প্রতিষ্ঠানটি সুকর্ণা গ্রুপে পরিনত হয়েছে। বর্তমানে সুকর্ণা গ্রুপে রয়েছে, সুকর্ণা ডেভেলপারস, সুকর্ণা কনসালটেন্টস ও সুকর্ণা কংক্রিট প্ল্যান্ট ও হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনাল।


প্রকাশিত: March 23, 2025 | সময়: 2:45 am | সুমন শেখ