বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৭ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
উক্ত সভায় উপস্থিত থেকে অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইব্রাহীম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বরুণ মজুমদার, এম সাখাওয়াত হোসেন, আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা, মুক্তিযোদ্ধা এম এ মান্নান প্রমুখ। সভায় দিবসটি সুন্দর ও সুষ্ঠুভাবে পালনের লক্ষে সময়োপযোগী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।