সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে অবৈধ ইটভাটায় ৩০ হাজার টাকা অর্থদন্ড!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ সময় পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র না থাকায় একটি ইটভাটার মালিকের মাত্র ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এই অভিযান ও নামকাওয়াস্তে অর্থদন্ডকে লোক দেখানো অভিযান বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।
রোববার দুপুরে উপজেলার শালঘড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নীল রতন সরকার।
অভিযান পরিচালনাকালে শালঘড়িয়া এলাকার নাফিজ ব্রিকস নামের একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বৈধ ছাড়পত্র না থাকলেও ইটভাটায় অভিযান পরিচালনা করে নামকাওয়াস্তে অর্থদন্ড করা নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা গুঞ্জন দেখা গেছে।
একই দিন দুর্গাপুর সদরের সিংগা বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ৩ ব্যবসায়ীকে এক হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


প্রকাশিত: March 17, 2025 | সময়: 3:57 am | সুমন শেখ