বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরের ধুরইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.আবুল কালাম আজাদ।
উপজেলা মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুরইল ইউনিয়ন শাখার আয়োজনে আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগরী যুব বিভাগ সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ, মোহনপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল আওয়াল।